দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নানা আয়োজন, উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম অফিসে উদযাপিত হলো বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির লোগো উন্মোচন ও বর্ষপূর্তি অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৬ মার্চ) চট্টগ্রাম ব্যুরো প্রধান একেএম নাজিমের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই আয়োজনে ছিল শুভেচ্ছা বিনিময়, কেক কাটা, স্মৃতিচারণ এবং অতিথিদের অংশগ্রহণে প্রাণবন্ত মিলনমেলা। অনুষ্ঠানকে ঘিরে চট্টগ্রাম অফিস প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় চট্টগ্রাম পার্বত্য জেলা বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে। এ সময় তিনি দেশ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং গণমাধ্যম হিসেবে এর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
পরবর্তীতে একে একে অনুষ্ঠানে যোগ দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ্, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। পাশাপাশি চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, চট্টগ্রামে কর্মরত বিভিন্ন টেলিভিশন, জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কর্মরত সাংবাদিক এবং দেশ টিভির শুভানুধ্যায়ীরাও যোগ দেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।
অতিথিরা বক্তব্যে দেশ টিভির সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা, বস্তুনিষ্ঠতা এবং সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন।
তারা বলেন, দেশের গণমাধ্যম জগতে দেশ টিভি একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নিরপেক্ষতা বজায় রেখে জনগণের কথা তুলে ধরার ক্ষেত্রে এই চ্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও একই ধারা বজায় রেখে দেশ টিভি আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল কেক কাটা। অতিথি ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে বর্ষপূর্তির কেক কাটা হয়, যা অনুষ্ঠানে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে। পাশাপাশি ছিল সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় এবং স্মৃতিচারণের মুহূর্ত, যেখানে দেশ টিভির পথচলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আয়োজনে উপস্থিত দেশ টিভির কর্মকর্তা ও সহকর্মীরা বলেন, দর্শকের আস্থা, নির্ভুল তথ্য এবং সত্যনিষ্ঠ সংবাদই দেশ টিভির এগিয়ে যাওয়ার মূল শক্তি। তারা জানান, শুধু সংবাদ পরিবেশন নয়, বরং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।
বর্ষপূর্তির এই আয়োজন তাই শুধু আনুষ্ঠানিক উদযাপনেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল নতুন প্রত্যয়, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ পরিকল্পনার এক প্রতীকী প্রকাশ।
দেশজুড়ে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে আরও একটি বছর অতিক্রম করলো দেশ টিভি। চট্টগ্রাম অফিসের এই আয়োজন ছিল শুভেচ্ছা, প্রত্যাশা এবং আগামীর পথচলায় নতুন উদ্দীপনা সঞ্চারের এক অনন্য।
/অ